internationalislamicopeninstitute.com

কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স

Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স

(জেনারেল শিক্ষিত ভাই-বোনদের বিশুদ্ধ কুরআন শিক্ষার এক অনন্য সিলেবাস)
[১৫তম ব্যাচে ভর্তি চলছে! ক্লাস শুরু: ০১ জুলাই ২০২৫ ইং]

 

জেনারেল শিক্ষিত ভাই-বোনদের মধ্যে অনেকেই আছেন যারা পরিপূর্ণভাবে দ্বীন প্র্যাকটিস করার চেষ্টা করেন। কিন্তু বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত না জানার কারণে দ্বীনের উপর অবিচল ও অটল থাকতে পারেন না। অনাকাঙ্ক্ষিত ভাবে দ্বীনের পথ থেকে বিচ্যুতি ঘটে… কেননা, কুরআন থেকে দূরে থাকলে আপনি আল্লাহর রহমত থেকেও দূরে থাকবেন। কিন্তু কুরআনের পথে ফিরলে, আল্লাহ নিজেই আপনাকে নিজের পথে ফিরিয়ে নেবেন। ইনশাআল্লাহ।

আবার, জেনারেল শিক্ষিত ভাই-বোনদের মধ্যে অনেকেই আছেন যারা বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে চেয়েও শিখতে পারেন না—কারণ নানামুখি ব্যস্ততা, প্রবাসজীবন, ব্যবসা বা চাকরির কারণে শিখতে চেয়েও শেখা হয়ে ওঠে না! তাদের জন্যই আমাদের বিশেষ এই আয়োজন, “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স”পৃথিবীর যেকোনো জায়গায় থেকে অনলাইনে বিশুদ্ধভাবে কুরআন শিখতে পারবেন‌। আপনাদের জন্য বিশুদ্ধ কুরআন শিক্ষার এক সহজ পথের নাম, “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স”

একটু ভাবুন,
দিন যায়, রাত যায়… আমরা দৌড়াই রুজি-রোজগারের পেছনে, সংসারের টানে, জীবনের অজস্র ব্যস্ততায়। কিন্তু আমরা কি একবারও ভাবি—যে কুরআন আমার রব আমাকে দান করেছেন, সেটাই আমি বিশুদ্ধভাবে পড়তে পারি না… এই দুনিয়ার সব সফলতা অর্থহীন, যদি কুরআনের সাথে আমার সম্পর্ক না থাকে। আমার কণ্ঠে যদি কুরআনের সঠিক তিলাওয়াত না থাকে! তবে আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াব?
সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা কুরআন পড়েন, কুরআন কি আপনার তিলাওয়াতে সন্তুষ্ট? নাকি প্রতিটি আয়াতে আপনি ভুল পড়েন… এমতাবস্থায় আপনি কি নিজেও সন্তুষ্ট নন?

আসুন, ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট এর আয়োজনে “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স” এ ভর্তি হয়ে যান। যেখানে আপনি শিখবেন, কীভাবে সঠিকভাবে কুরআনের প্রতিটি হরফকে তার প্রকৃত স্থান থেকে উচ্চারণ করতে হয়, কীভাবে তিলাওয়াত করতে হয় হৃদয় থেকে, শুধুমাত্র ঠোঁট থেকে নয়… শুরু হোক আপনার নতুন জীবন—একটি বিশুদ্ধ তিলাওয়াত, একটি বিশুদ্ধ হৃদয়, আর একটি আলোকিত ভবিষ্যৎ নিয়ে। আজই ভর্তি হয়ে যান। নিজে শিখুন, পরিবারকেও শেখান। কারণ কুরআন জানে¬–কে তাকে পড়েছে চোখের পানি ফেলে, আর কে তাকে রেখেছে অবহেলার বস্তু হিসেবে…

ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ব্যস্ত প্রবাসী, চাকুরিজীবী, ব্যবসায়ী বা গৃহিণী – যে কেউ ঘরে বসেই, অনলাইনে, ধাপে ধাপে বিশুদ্ধভাবে কুরআন শিখে নিতে পারবেন। আপনি শিখবেন সেই কুরআন, যা মৃত্যুর পর আপনার কবর আলোকিত করবে। আল্লাহ আমাদের জন্য এমন কিতাব পাঠিয়েছেন, যা দ্বারা হৃদয় জাগে, চোখ অশ্রুসিক্ত হয়, জীবন বদলে যায়। সে কুরআন কি বিশুদ্ধভাবে শেখা জরুরী নয়? এখনই সময়, কুরআনের সঙ্গে জীবনের বন্ধন গড়ে তোলার…

যাদের জন্য এই কোর্স
১. যারা কুরআন পড়তে পারে না অথবা যারা বিশুদ্ধভাবে কুরআন শিখতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই কোর্স। জেনারেল শিক্ষিত সকল বয়সের শিক্ষার্থী ও পেশাজীবী ভাই-বোনদের জন্য উপযোগী করে কোর্সটি ডিজাইন করা হয়েছে।
২. যারা কুরআন পড়তে পারে কিন্তু তাজবীদ অনুযায়ী বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না। আরবি বর্ণমালা গুলো মাখরজ অনুযায়ী বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। কোন শব্দ কতটুকু টেনে পড়তে হবে কিংবা কোথায় কিভাবে গুন্নাহ করতে হবে, এ বিষয় গুলো ভালোভাবে জানে না। এককথায় তাজউইদের পরিপূর্ণ ধারণা নেই। তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।
৩. যারা কুরআন পড়ার তীব্র ইচ্ছা নিয়ে দীর্ঘদিন থেকে বসে আছেন, বিশেষ করে প্রবাসী ভাই-বোন যারা দূরে থেকেও অনলাইনে বিশুদ্ধভাবে কুরআন শিখতে চান।
৪. যারা কুরআন তিলাওয়াত করেন কিন্তু তিলাওয়াতে ভুল করেন অথবা তিলাওয়াত বিশুদ্ধ হচ্ছে কিনা এ ব্যাপারে নিশ্চিত নন।
৫. যারা নিজের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করতে চান এবং আল্লাহর বানীকে অন্তরে ধারণ করতে চান। তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।

কোর্সের বৈশিষ্ট্য সমূহ
১. এই কোর্সে আরবি বর্ণমালা থেকে পাঠদান শুরু করা হবে এবং মাখরজ অনুযায়ী আরবি বর্ণমালার বিশুদ্ধ উচ্চারণ শেখানো হবে। প্রতিটি আরবি শব্দকে বার বার পড়ানোর মাধ্যমে, কুরআন তিলাওয়াতের জন্য যোগ্য করে গড়ে তোলা হবে।
২. কুরআন তিলাওয়াতের নিয়মনীতি (তাজউইদ) এর গুরুত্বপূর্ণ নিয়মনীতি সমূহের পরিপূর্ণ ধারণা দেওয়া হবে এবং সাধারণ শিক্ষিতদের জন্য গবেষণালব্ধ “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ বুক” থেকে পাঠদান করা হবে।
৩. প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা দ্বারা নিয়মিত লাইভ প্র্যাকটিস ক্লাস পরিচালনা করা হবে। ক্লাস রেকর্ডিং সুবিধা ও প্র্যাকটিস গাইডলাইন দেওয়া হবে।
৪. দীর্ঘ সময় গবেষণার মাধ্যমে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য উপযোগী করে এই কোর্সটি ডিজাইন করা হয়েছে।
৫. কুরআন চর্চার একটি হৃদ্যতাপূর্ণ পরিবারে যুক্ত হওয়ার সুযোগ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট এর বিশ্বস্ততা।

ইনশাআল্লাহ, এই কোর্স শেষে আপনি যা অর্জন করবেন?
১. বিশুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াত করার যোগ্যতা ও আত্মবিশ্বাস।
২. তাজবীদের মৌলিক নিয়মে দক্ষতা ও নিজে নিজেই কুরআন পড়ার পূর্ণ যোগ্যতা।
৩. সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিশুদ্ধভাবে কুরআন শেখানোর যোগ্যতা।
৪. কুরআনের প্রতিটি আয়াত আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে।
৫. অন্তরে আত্মিক প্রশান্তি ও ঈমানি চেতনার জাগরণ হবে।
৬. আপনি হবেন কুরআনের একজন সাথী, আল্লাহর প্রিয় বন্ধু। আর সবচেয়ে বড় কথা, আপনি পাবেন আল্লাহর সন্তুষ্টি। ইনশাআল্লাহ।

কোর্সে প্রধান উসতায হিসেবে থাকবেন,
ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট এর ফাউন্ডার ও সিইও,
শাইখ আব্দুল মালেক আজহারি
বিএ অনার্স, তাফসিরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স
আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর।

ক্লাসের মাধ্যম
কোর্স পরিচালনা করা হবে রেকর্ডেড ক্লাস এবং লাইভ প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে।
রেকর্ডেড ক্লাস: ২০ টি, লাইভ ক্লাস: ১০ টি, মোট ক্লাস ৩০ টি।

ক্লাসের সময় এবং দিন
রেকর্ডেড ক্লাসগুলোর পাশাপাশি প্রতি সপ্তাহে দুই দিন লাইভ প্র্যাকটিস ক্লাস অনুষ্ঠিত হবে। লাইভ ক্লাসের বিস্তারিত শিডিউল ভর্তিকৃত শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেওয়া হবে।

কোর্স সিলেবাস
শাইখ আব্দুল মালেক আজহারি সাহেবের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের গবেষণা বিভাগ কর্তৃক প্রণীত “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ বুক” এর আলোকে পাঠদান করা হবে।

কোর্সের হাদিয়া
কোর্সের হাদিয়া ২,৫০০ টাকা (এককালীন)।
(অর্থনৈতিকভাবে সমস্যা থাকলে, সামর্থ্যের আলোকে এককালীন হাদিয়া পরিশোধ করে কোর্সে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সর্বনিম্ন ৩৫০/- টাকা পরিশোধ করেও সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন। আর কোন ফি দিতে হবে না। ইনশাআল্লাহ।)

পেমেন্ট পদ্ধতি
ভর্তির জন্য হাদিয়া পরিশোধ করে পেমেন্ট ফরমটি পূরণ করে দিতে হবে। পেমেন্টের পর স্ক্রিনসট অথবা রিসিট ইনস্টিটিউটের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। ভর্তির পর ক্লাসের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে এবং পরবর্তী নির্দেশনা আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিব। ইনশাআল্লাহ।

পেমেন্ট করতে এখানে ক্লিক করুন

যোগাযোগ
অফিস, হোয়াটসঅ্যাপ নাম্বার:
http://Wa.me/+8801760580366
ইমেইল: iioibd2018@gmail.com

শাইখ আব্দুল মালেক আজহারি
ফাউন্ডার ও সিইও, ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট।
http://Wa.me/+201060422735

Show More

What Will You Learn?

  • শাইখ আব্দুল মালেক আজহারি সাহেবের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের গবেষণা বিভাগ কর্তৃক প্রণীত “কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ বুক” এর আলোকে পাঠদান করা হবে।

Course Content

কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স 001
✳যারা বিশুদ্ধভাবে কুরআন শিখতে চায় তাদের প্রত্যেকের জন্য এই কোর্স। জেনারেল শিক্ষিত সকল বয়সের শিক্ষার্থী ও পেশাজীবী ভাই-বোনদের জন্য উপযোগী করে কোর্সটি ডিজাইন করা হয়েছে।

  • Introducing
    01:10:40
  • Answer The following questions

কুরআন লার্নিং অ্যান্ড তাজ‌উইদ কোর্স 002
in this lesson we will know how to start reciding the Quran

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet
Home
Account
Cart
Menu
×